আরবাঈন যিয়ারত-সংক্রান্ত গবেষণায় দেখা যায় যে, মানবতত্ত্ব এই বহুমাত্রিক মানবিক ঘটনাটি বোঝার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ইরাকের কারবালায় প্রতি বছর অনুষ্ঠিত এই যিয়ারত—যা লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে—কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং এটি গভীর সাংস্কৃতিক ও সামাজিক মিথস্ক্রিয়ার এক মঞ্চ। এই অনুষ্ঠান বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যবেক্ষণের সুযোগ তৈরি করে; কারণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে আসা মানুষ একত্রিত হয়ে মানবিক ঐক্য ও এমন এক বন্ধন প্রকাশ করেন, যা জাতি, ভাষা ও ধর্মের সীমা অতিক্রম করে।
09:20 , 2026 Aug 01